২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি পেলেন আলাউদ্দিন ও ইয়াকুব

অবশেষে উপসচিব হতে পারলেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও ইয়াকুব আলী পাটোয়ারী। দীর্ঘ কয়েক বছর পদোন্নতি বঞ্চিত থাকার পর বুধবার এক সরকারি আদেশে ৮৬ ব্যাচের এই দুই কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 09:35 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

আলাউদ্দিন চৌধুরী বিরোধী দলীয় নেতা থাকার সময় শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী সচিব হিসেবে কাজ করেছেন।

৯৬ থেকে ২০০১ সালের আওয়ামী লীগের সরকারের সময় তিনি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ছিলেন।

আলাউদ্দিন চৌধুরী জোট সরকার বিদায় নেওয়ার পর থেকে ওএসডি ছিলেন।

অভিযোগ আছে, শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করার কারনে জোট সরকার আলাউদ্দিনকে পদোন্নতি দেয়নি।

উপসচিব হওয়া অন্য কর্মকর্তা ইয়াকুব আলী পাটোয়ারী এতদিন গাজীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

বিএনপি-জামায়াত জোট সরকার তাকেও রাজনেতিক কারনেই পদোন্নতি দেয়নি বলে অভিযোগ আছে।