২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির বান্দরবান সফর বাতিল

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মদের বান্দরবান সফর বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 08:11 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বুধবার জেলার চিম্বুক পাহাড় এলাকায় একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা ছিল।

সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড় এলাকায় আদিবাসী দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে রাষ্ট্রপতির পণ্যসামগ্রী বিতরণ করার কথা ছিল।

এ ছাড়া তাঁর সম্মানে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

হেলিকপ্টারে করে সকাল ১০ টায় ঢাকা থেকে চিম্বুকের উদ্দেশে রাষ্ট্রপতির রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাঁর সফর বাতিল করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে ড. ইয়াজউদ্দিন আহম্মেদ তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে বান্দরবান আগমন উপলক্ষে চিম্বুক পাহাড়সহ আশপাশের বিভিন্ন এলাকাকে সাজানো হয়েছিল নতুনভাবে। বিপুলসংখ্যক আদিবাসী নর--নারী ভোর থেকেই সফর স্থলে উপস্থিত হয়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাদের পক্ষে রাষ্ট্রপতিকে দেখা সম্ভব হয়নি।