২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৮ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিল, ৪টিকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অনিয়মের কারণে আটটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে। একই অভিযানে আরো চারটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 12:57 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া ইসিজি ও এক্সরে করা, প্যাথলজি টেস্টসহ ক্রটিপূর্ণ ডিসপোজাল সিস্টেম এবং অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ১০ জন পরিচালককেও গ্রেপ্তার করা হয়। একইসাথে সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সিল করেছে প্রাইম মেডিকেল সার্ভিসেস, বন্দর টিলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাগরিকা ক্লিনিক, ইকো ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব এশিয়া, মেডি কেয়ার লিমিটেড, পপুলার ফিজিওথেরাপি সেন্টার ও ফিটনেস সেন্টার।

জরিমানা করা হয়েছে সিভিউ ডায়াগনস্টিক সেন্টার, বেসিটি মেডিকেল সার্ভিসেস এন্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার, উডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং কর্ণফুলী ডায়াগনস্টিক সেন্টারকে।

আদালতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালত প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রও আটক করেছে।