২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানসহ চারজন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে এক ইউপি চেয়ারম্যানসহ বিএনপির চার সদস্যকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চলে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 10:27 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

যৌথবাহিনী সূত্র জানায়, গ্র্রেপ্তারকৃতদের মধ্যে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি ছফিউল্যার বিরুদ্ধে মিয়ার বেড়ি বাজারের দোকানিদের উচ্ছেদ অভিযান থেকে রক্ষার কথা বলে ৬৭ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ আছে।

এছাড়া গ্রেপ্তার হওয়া স্থানীয় যুবদল সভাপতি মো. শাহ ছবিরুল করিম প্রকাশ ছবি একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। সন্ত্রাসের অভিযোগ আছে মান্দারী ইউপি যুবদল সভাপতি আক্তার বাহিনী প্রধান আক্তার হোসেন এর বিরুদ্ধেও।

এ তিন জনকে জরুরি আইনের আওতায় এক মাসের আটকাদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, হাজীপাড়া থেকে গ্রেপ্তার করা যুবদল সদস্যর ইব্রাহীম বাচ্চুর বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসসহ পাঁচটি মামলা আছে।