২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে একজনকে কুপিয়ে হত্যা

বাসাইল উপজেলার বাথুলী সাদী গ্রামের বাবুলকে (৩৫) সোমবার রাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 10:27 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বাসাইল থানার এস আই আবুল হাসেম জানান, সোমবার রাত ১০ টার দিকে বাথুলী বাজার থেকে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। মুমুর্ষ অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। পূর্ব শক্রতার জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে।

এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেছে।