চট্টগ্রামে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। জেলার দোহাজারীতে দুইজন এবং পটিয়ায় একজন মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম--কক্সবাজার সড়কের চন্দনাইশ থানাধীন দোহাজারীর পাঠানিপোল এলাকায় সোমবার মধ্যরাতে দ্রুতগ্রামী একটি ট্রাক কক্সবাজারমুখী একটি সিএনজি ট্যাক্সিকে ধাক্কা দিলে চালক মো. ইউসুফ ঘটনাস্থলে এবং আবদুল মোনাফ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
অন্যদিকে, পটিয়া পৌর এলাকায় সড়কে কাজ করার সময় একটি বাসের ধাক্কায় শ্রমিক সৈয়দ আমিন ঘটনাস্থলে নিহত হন।
পটিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই সৈয়দ আমিন জানান, থানায় প্রাথমিক জিডির পর তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা যায়নি।
সংশ্লিষ্ট দুটি থানায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি বলে দায়িত্বরত কর্মকর্তারা জানান।
