সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সোমবার রাত ৮টার দিকে সিলেট-- সুনামগঞ্জ সড়কের বলাউড়াতে একটি মিনিবাস ও বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই নিহত হন বেবিট্যাক্সি যাত্রী হানুফা বেগম (৩৫)। আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান আব্দুস সাত্তার (৩৫) ও রোকসানা বেগম (৩০)।
নিহত ও আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। তারা গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
