ভালোবাসা দিবসে সস্ত্রীক বান্দরবান যাচ্ছেন রাষ্ট্রপতি
ভালোবাসা দিবসে (ভ্যালেইনটাইন ডে) রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ স্ত্রী অধ্যাপক আনোয়ারা বেগমকে নিয়ে বান্দরবান যাচ্ছেন। সেখানে চিম্বুকে পাহাড়ি গরিব মানুষের মধ্যে তারা ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
রাষ্ট্রপতি পার্বত্য জনগোষ্ঠীর আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন। তার সফরসঙ্গীদের মধ্যে সেনাবাহিনী প্রধান লে. জেনারেল মইন ইউ আহমেদও থাকবেন। বুধবার সকালে হেলিকপ্টারে করে তাদের সেখানে যাওয়ার কথা রয়েছে। সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।
