২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ভারতীয় তরুণ আটক

ডিবি পুলিশ হবিগঞ্জ জজ কোর্ট এলাকা থেকে অর্জুন দেব বর্মা (১৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 04:20 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

আটককৃত যুবক ভারতের আগরতলা জেলার খোয়াই থানার বেলছড়া গ্রামের সুবোধ দেব বর্মার ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে চুনারুঘাট থেকে বিডিআর তাকে আটক করেছিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছিল। এসময় অনুপ্রবেশের অভিযোগে সে ১ মাস ২৫ দিন কারাভোগও করে সে।

পরে গত ২৯ জানুয়ারি হবিগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন ২১৫ টাকা জরিমানা করে অর্জুনকে জামিনে মুক্তি দেন। জামিন পাওয়ার পরও সে ভারতে যায়নি। হবিগঞ্জের বিভিন্ন এলাকায় সন্দেহজনকভাবে সে ঘুরে বেড়াত। মঙ্গলবার খবর পেয়ে ডিবি পুলিশের ওসি কামরুল ইসলামের নেতৃত্বে একদল সাদা পোশাকধারী পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার কাছে পাসপোর্ট পাওয়া যায়নি। 

এ ব্যাপারে পুলিশ সুপার মো. আবদুল মান্নান পিপিএম ভারতীয় নাগরিক অর্জুনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ডিজিএফআই এর লোকজন অর্জুনকে জিজ্ঞাসাবাদ করছিল।