নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আনোয়ারুল ইকবাল
সমবায় অধিদফতরের স্থগিত হওয়া ২৫২ পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। এছাড়া ব্যবস্থা নেয়া হবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৫২৭ পদে বাতিল হওয়া নিয়োগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “সমবায় অধিদফতরের স্থগিত হওয়া ২৫২টি পদে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে নানা অনিয়মের অভিযোগ আছে। এগুলো তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।”
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে ৫২৭ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল প্রসঙ্গে আনোয়ারুল ইকবাল বলেন, “এ প্রক্রিয়ায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
