২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ডেসার মাসব্যাপী অভিযান শুরু

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে মাসব্যাপী মোবাইল কোর্ট কার্যক্রম ও সংযোগ বিচিছন্নকরণ অভিযান শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 09:04 AM

Updated : 26 Apr 2022, 02:02 PM

প্রথম পর্যায়ে গত ৮ ফেব্র“য়ারি এ কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ৮ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

১৫ জন ম্যাজিস্ট্রেট ৫টি গ্র“পে বিভক্ত হয়ে ডেসার ৩৫টি বিক্রয় ও বিতরণ বিভাগ এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

অভিযান শুরুর পর প্রথম তিন কর্মদিবসে ৭ কোটি ৮৩ লাখ ৪২ হাজার টাকা বকেয়া বিল পরিশোধে ব্যর্থ হওয়ার অভিযোগে মোট ৫৪৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫৩৩ টি মামলা দায়ের করা হয়েছে।