নারায়ণগঞ্জে ইন্সুরেন্স কোম্পানির এক কর্মকর্তা গ্রেপ্তার
জেলার ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানির কার্যালয়ে সোমবার সন্ধ্যায় তল্লাশি চালিয়ে চাপাতি, চাকু, হাতুড়ি, কিছু পাকিস্তানি মুদ্রাসহ একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী।
এসময় কোম্পানির উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন মাসুম রানাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া মাসুম রানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
