সাংবাদিক গৌতম হত্যা মামলার কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার
হাইকোর্টের তিনমাসের স্থগিতাদেশ শেষে মঙ্গলবার শুরু হচ্ছে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার বিচার কার্যক্রম। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আবদুল লতিফ তালুকদার জানান, সাংবাদিক গৌতম হত্যা মামলার জামিন প্রাপ্ত আসামীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২৮ আগস্ট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। তবে পরে হাইকোর্ট মামলাটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়।
২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ হত্যা মামলার ১০ আসামীর মধ্যে ছয় আসামী বর্তমানে জামিনে রয়েছেন।
