২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পৌর কমিশনার ও জামাত নেতাসহ গ্রেপ্তার ২২

বাগেরহাটে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একজন পৌর কমিশনার ও দুই জামাত নেতাসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 04:07 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

রোববার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। মংলা থেকে গ্রেপ্তার করা হয় পৌর কমিশনার ও দুই জামাত নেতাকে।

পুলিশ কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে, নৌবাহিনীর সদস্যরা মংলা বন্দর এলাকা থেকে মংলা পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার মো. সরোয়ার হোসেন, জামায়াত নেতা ও স্থানীয় কোরবান আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা এবং স্থানীয় জামায়াত নেতা মো. মোস্তফা কামালকে গ্রেপ্তার করে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের স্ব স্ব থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেসার উদ্দিন জানান, মংলা থেকে গ্রেপ্তারকৃত পৌর কমিশনার মো. সরোয়ার হোসেন, জামাত নেতা গোলাম মোস্তফা ও মো. মোস্তফা কামালকে পুলিশ বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।