২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ১২শ কার্টুন ও ১৯ শ বস্তা নকল সার উদ্ধার

যৌথবাহিনী রোববার রাতে অভিযান চালিয়ে ফরিদপুর শহরতলীর কোমরপুর এলাকা থেকে ১২শ কার্টুন ও ১৯ শ বস্তা নকল সার এবং সার তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 03:06 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজার গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তবে প্রতিষ্ঠানের মালিক সৈয়দ আবু সিদ্দিকী পলাতক রয়েছেন। গুদাম ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে।

ফরিদপুরের সেনা ক্যাম্প থেকে নফহবংি২৪.পড়স-- কে জানানো হয়, সিলভার কার্প লিমিটেড নামের একটি গুদাম থেকে এসব নকল সার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সার ও সরঞ্জামের মূল্য অর্ধকোটি টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-- পরিচালক (সার) আবদুল কুদ্দুস নফহবংি২৪.পড়স- - কে বলেন, ‘এগ্রো অর্গানিক ফুড কমপ্লেক্স নামের একটি প্রতিষ্ঠান এসব নকল সার তৈরি করতো। এদের সার তৈরি ও বাজারজাত করার কোনো অনুমতি নেই।’