আজাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী
কৃষক--শ্রমিক জনতা লীগের নেতা এবং দলের সভাপতি কাদের সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকীকে যৌথ বাহিনী সোমবার ভোর রাতে জেলার কালিহাতি উপজেলার ইছাপুরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
আজাদ সিদ্দিকীর বিরুদ্ধে চাঁদাবাজি এবং টেন্ডারবাজির অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ ২৬ টি মামলা রয়েছে বলে জানা গেছে। এর আগে কাদের সিদ্দিকীর আরেক ভাই মুরাদ সিদ্দিকীকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে।
প্রসঙ্গত, গত ২২ জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ আসনে আজাদ সিদ্দিকী কৃষক-শ্রমিক জনতা লীগের প্রার্থী হয়েছিলেন।
