২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবী--সালাউদ্দিনসহ সাত বিএনপি নেতার আটকাদেশের বৈধতা দেখাতে হাইকোের্টের নির্দেশ

আলী আসগার লবী, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভুইয়াসহ বিএনপির সাত নেতার আটকাদেশের বৈধতা দেখাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 07:17 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

রোববার বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মোঃ এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ সাতজনের পরিবারের সদস্যদের দায়ের করা আলাদা সাতটি আবেদনের জবাব দিতে স্বরাষ্ট্র সচিবসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে।

আটকাদেশপ্রাপ্ত অন্য চারজন হলেন সরিষাবাড়ী থানা বিএনপির নেতা শাহিন তালুকদার, ঝিনাইদহ জেলা যুবদল নেতা মোঃ খায়রুল ইসলাম ও শাহিনুজ্জামান এবং টিএন্ডটির সিবিএ নেতা মোঃ ফিরোজ মিয়া।

দায়ের করা আবেদনগুলিতে বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তারের পর বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়। বিশেষ ক্ষমতা আইনের বিধান না মেনেই সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এদের বিরুদ্ধে আটকাদেশ দেওয়া হয়েছে।

আবেদনগুলোতে বলা হয়, রাষ্ট্রের জন্য ক্ষতিকর কাজের অভিযোগ ছাড়া কোনো ব্যক্তির স্বাধীনতা খর্ব করা যায় না।

আটকাদেশপ্রাপ্তদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, এডভোকেট নিজামুল হক নাসিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট বি এম ইলিয়াস কচি ও আসাদুজ্জামান।