২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই মেলায় নীতিমালা ভেঙে স্টল অদলবদল

এবারের বই মেলায় লটারিতে বরাদ্দ পাওয়া স্টলের পজেশনও ঠিক থাকেনি। এক প্রকাশনীর জায়গায় বসানো হয়েছে অন্য প্রকাশনীকে। বড় প্রকাশনীগুলো প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ছোট গুলোকে লটারিতে পাওয়া তাদের স্থান থেকে উৎখাত করেছে বলে অভিযোগ করেছে বেশ কয়েকটি প্রকাশনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 07:11 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এ ছাড়া মেলা শুরুর আগের রাতে অর্থাৎ লটারির রাতেই বরাদ্দ দেওয়া হয়েছে বাড়তি ১৫টি স্টল। যদিও বই মেলার নীতিমালা পুস্তিকাতে স্পষ্ট মুদ্রিত রয়েছে, এ বছর কোনক্রমেই ৪০০Ñএর বেশি স্টল বরাদ্দ দেওয়া যাবে না। কিন্তু মেলায় এখন স্টলের সংখ্যা ৪১৫।  

কাকলী প্রকাশনী লটারিতে ৩৫১, ৩৫২ ও ৩৫৩ নং স্টল বরাদ্দ পেলেও তারা পসরা সাজিয়েছে ১১১, ১১২ ও ১১৩ নং স্টলে। এই তিনটি স্টলের প্রথম দুটি  (১১১ ও ১১২) বরাদ্দ পেয়েছিল অন্বেষা প্রকাশনী, অন্যটি পেয়েছিল মৃদুল প্রকাশনী। তাদের পাঠানো হয়েছে কাকলীর পাওয়া স্টলগুলোতে।

মাওলা ব্রাদার্সের লটারিতে পাওয়া স্টলগুলো হলো ৩৫৮, ৩৫৯ ও ৩৬০। কিন্তু তারা বসেছে ১৬১, ১৬২ ও ১৬৩ তে। 

১৬১ এর বরাদ্দ ছিল মুক্তচিন্তা প্রকাশনীর নামে। আর ১৬২ ও ১৬৩ নং স্টল বরাদ্দ ছিল ‘দি ইউনির্ভাসেল একাডেমীর’ নামে। এই দুটি প্রকাশনী যেতে বাধ্য হয়েছে মাওলার পাওয়া স্টলগুলোতে।

এভাবে অদলবদলের ঘটনা ঘটেছে আরো কয়েকটি। অন্যপ্রকাশ তার জন্য নির্ধারিত  ২০৩, ২০৪ ও ২০৫ নং স্টলে না বসে আসন গেড়েছে  নীতিমালা ভেঙ্গে বাড়ানো ৩টি স্টলে। আহমদ পাবলিশিং হাউজও নির্ধারিত ১৯৮, ১৯৯ ও ২০০ নং ছেড়ে বসেছে বাড়ানো তিনটি স্টলে।

অন্যদিকে হাক্কানী পাবলিশার্সকে বরাদ্দ করা ১১৭ ও ১১৮ নং স্টলে শোভা পাচ্ছে শিখা প্রকাশনী।

লটারির সময় উপস্থিত থাকা ত্রয়ী প্রকাশনীর এম সি দাস জানান, ৪০৬, ৪০৭,৪০৮,৪০৯ ৪১০ও ৪১১ নম্বর স্টলগুলোর কোন লটারি হয়নি। এই স্টলগুলি বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের নামে পে-অর্ডার প্রাপ্তি সাপেক্ষে বরাদ্দ দেওয়া হবে বলে মেলা কমিটির সিদ্ধান্ত ছিল। অথচ নিয়মনীতি ভেঙে এগুলো অন্যপ্রকাশ ও আহমদ পাবলিশিং হাউজকে দেওয়া হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকাশক বড় প্রকাশনীগুলোকে প্রকাশনা জগতের ‘মাফিয়া’ অভিহিত করে বলেন, “কিছু করার নেই। কি পরিমাণ খরচ করে ভালো পজেশন দখল করতে হয় তা তারা জানে। প্রকাশনা জগতে টিকে থাকতে হলে এসব মেনে নিতেই হবে।”

মুক্তচিন্তার সাঈদ বাহাদুর রাখঢাক না করে খেদের সঙ্গে বলেন, “আপনারা ওদের অনিয়ম নিয়ে লিখবেন? তাহলে তো আপনি লেখালেখি করলে ওরা ছাপবে না, তখন!” লেখক--সাংবাদিকদের লেখা প্রকাশ করে বলেই তারা কোন কিছুর তোয়াক্কা করে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হাক্কানীর পাওয়া স্টলে বসা শিখা প্রকাশনীর কাছে স্টল পরিবর্তনের প্রসঙ্গ তুলতেই প্রকাশক তেড়ে ওঠে বলেন, “এখানে কোন কথা নেই, সচিবের কাছে যান।” তিনি পিছন ফিরে স্টলে বসে থাকা এক ব্যক্তির কাছে বিরক্তি প্রকাশ করে বলেন, “এসব কথা এরা জানলো কীভাবে?”

বিয়য়টি নিয়ে একাডেমীর কর্তাব্যক্তিদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সহপরিচালক মুর্শিদ আনোয়ার বলেন, “পরিপূর্ণ নীতিমালা পরির্পূণভাবেই ভঙ্গ করা হয়েছে।” তিনি বলেন, “একজন জনসংযোগ কর্মকর্তা হয়েও আমি ঘটনাটা জানতাম না।’

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতি ও মেলা ষ্ট্যান্ডিং কমিটির এক সদস্য ৪০০টি স্টলের জায়গায় আরও ১৫টি স্টল কীভাবে বাড়ল তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “রাতে দেখে গেলাম এক নাম, সকালে এসে দেখি আরেক নাম। সবটাই তেলেসমাতি।”

বাংলা একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক মঈনুল হাসান অবশ্য অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। নফহবংি২৪.পড়স কে তিনি জানান, প্রকাশকদের অনুরোধে কিছু স্টল বাড়ানো হয়েছে তবে কোন অদলবদলের ঘটনা তার জানা নেই। তবে কেউ যদি নিজেদের মধ্যে এরকম বদল করে থাকে সেটা মেলা কর্তৃপক্ষের দেখার কিছু নাই বলে তিনি জানান।

স্টল বাড়িয়ে একাডেমীর নীতিমালা লঙ্ঘন করা হয়েছে বলে তিনি মনে করেন না। 

তিনি বলেন, “মেলায় এক--আধটু সমস্যা থাকতেই পারে। সবকিছু কি প্রত্যেকের মনমতো হয়।”

কারও কারও অভিযোগ লটারির পর মেলা কর্তৃপক্ষ টাকার বিনিময়ে এ অদলবদল করেছে--- এ প্রশ্ন করলে তিনি রেগে বলেন, “এসব ফালতু কথা আপনারা কোথায় পান? আমি যেটা বলব সেটাই লিখবেন।”