২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত

ভারত থেকে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিঃ (বিপিবিএল)-এর মাধ্যমে এ ডিজেল আনতে ব্যয় হবে ৪৬২ কোটি ৩৩ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 04:47 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের  অনুমোদন হয়।

বৈঠক শেষে জ্বালানী ও বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী বলেন, মূলত তিনটি কারণে ডিজেল আমদানির সিদ্ধান্ত হয়েছে। ডিজেল ঘাটতি কমানো, ব্যারেল প্রতি ১ ডলার কম মূল্যে কিনতে পারা এবং ভারতের আসাম থেকে সরাসরি বাঘাবাড়ি তেল ডিপোতে পৌছাতে পরিবহণ ব্যয় কমে যাওয়া।    

বিপিসির আমদানি খাতে বরাদ্দ বাজেট থেকে এ টাকা খরচ করা হবে।

ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ডিজেল আমাদানি ছাড়াও আরো ৬টি প্রস্তাব অনুমোদন হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র (ইউনিট-৩) পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের দরপ্রস্তাব অনুমোদন এবং ‘রোড ইমপ্র“ভমেন্ট কমপোনেন্ট’ এর পাঁচটি ‘কন্ট্রাক্ট’ এর ঠিকাদার নির্বাচন।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য ও দারিদ্র বিমোচনকে অগ্রধিকার ভিত্তিতে দেখছে। এরই পরিপ্রেক্ষিতে ৭টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।