চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী এলাকায় শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস হেলপার আমির হোসেন (২০) নিহত হয়েছে।
চাঁদপুর সদর হাসপাতাল সূত্র ও নিহতের পরিবার জানায়, হাইমচর থেকে যাত্রী নিয়ে চাঁদপুর যওয়ার পথে আলগী এলাকায় সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আমিরকে চাঁদুপর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমিরের বাড়ি সদর উপজেলার সফরমালী এলাকায়।
