২৪ ঘণ্টায় রাজধানীতে আটক ২৯১
রাজধানীতে শনিবার বিকেল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ২৯১ জনকে আটক করা হয়েছে।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত মামলায় ৭৫ জন, ডিএমপি অধ্যাদেশে ১৫৭ জন এবং গ্রেপ্তারি পরোয়ানা বলে ৫০ জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া একই সময়ে ট্রাফিক পুলিশ ত্র“টিপূর্ণ কাগজপত্রের জন্য ১৭৫০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। গাড়ির এবং চালকের লাইসেন্স না থাকায় আটক করা হয়েছে ৬০টি যান।
