২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদার তেরেসা মোমোরিয়াল সোসাইটির প্রীতি সম্মিলনী

মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি--বাংলাদেশ --এর প্রীতি সম্মিলনী শনিবার বিকেল ৫টায় ধানমন্ডির ১৬ নম্বর সড়কের (পুরনো --২৭) ডব্লিওভিএ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 01:05 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

সোসাইটির সদস্য ডা. মাসউদুর রহমান প্রিন্স ও কবি হুসনুল ইকবাল খান মজলিসের (ইউসুফ) যুগলবন্দি কাব্যগ্রন্থ “দুই দিগন্ত দুই ধারা দুই বন্ধু” --এর মোড়ক উম্মোচন উপলক্ষে আলোচনা সভাও এ সময় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ, বাংলাদেশ (সিডিআরবি) এর চেয়ারম্যান ও এমটিএসএস এর প্রধান উপদেষ্টা মীজানুর রহমান শেলী।