২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকগাছায় মৎস্য ঘের নিয়ে সংঘর্ষে ৫ জন আহত

পাইকগাছা উপজেলার বারুইডাঙ্গা গ্রামে শুক্রবার দুপুরে মৎস্যঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 10:31 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

পুলিশ সূত্র জানায়, বারুইগ্রামের জব্বার মোড়লের ৩৩ বিঘা মৎস্য ঘের নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বেলা ১২ টার দিকে একই গ্রামের এজাহার মেম্বারের নেতৃত্বে ১০/১৫ জন হামলা চালায়। এসময় জব্বার মোড়লের লোকজনও পাল্টা হামলা চালালে উভয় পক্ষের ওই পাঁচজন আহত হয়।

আহতরা হলেন জব্বার মোড়ল, শাহীন এবং এজাহার মেম্বার গ্র“পের আবু হোসেন, হায়দার ও সেলিম। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষই মামলা করেনি।