২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিন খান আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ

আটক আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের বাসভবনে শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন, সিআইডি এবং সেনা কর্মকর্তার একটি দল তাঁর ব্যক্তিগত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 09:54 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

পাঁচ ঘণ্টা বাড়িটিতে  অবস্থানকালে তাঁরা মহিউদ্দিন খান আলমগীরের ব্যক্তিগত সহকারী শাহতাব আহমেদ দীপু ও ম্যানেজার মফিজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে তারা মহিউদ্দিন খান আলমগীরের আয়-ব্যয় এবং সম্পত্তির হিসাব জানতে চেয়েছেন বলে শাহতাব আহমেদ দীপু নফহবংি২৪.পড়স কে জানান।