২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নবী সোলায়মান গ্রেপ্তার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা বুধবার যুবদল কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নবী সোলেয়মানকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 01:46 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

র্যাব সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে র্যাব--২ এর একটি দল চাঁদাবাজির অভিযোগে সন্ধ্যার পর রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সোলায়মানকে আটক করে।

কারওয়ান বাজার এলাকার ব্যবসায়ীরা জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব--২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আখতার রাতে নফহবংি২৪.পড়স কে জানান, যুবদল নেতা সোলায়মানের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বর্তমানে র্যাব কার্যালয়ে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।