নাজমুল হুদার আটকাদেশের বৈধতা দেখাতে বলেছে হাইকোর্ট
সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার আটকাদেশের বৈধতা দেখাতে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মেঃ আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মোঃ এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিনা হুদার দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিব, ঢাকার জেলা প্রশাসক, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ আসামী ১০ দিনের মধ্যে এই রুলের জবাব দিবে বলেছে।
একই সঙ্গে ব্যারিস্টার নাজমুল হুদাকে কেন আদালতে হাজির করা হবে না এবং কেন তাকে মুক্তি দেওয়া হবে না সরকারকে তারও জবাব দিতে বলা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, গত ৪ ফেব্র“য়ারি ব্যারিস্টার নাজমুল হুদাকে তার বাসভবন ছাড়া পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করে আইন শৃংখলা বাহিনী। ৫ ফেব্র“য়ারি তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওইদিনই নাজমুল হুদাকে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়েছে।
আটকাদেশের অভিযোগে বলা হয়েছে, ব্যারিস্টার নাজমুল হুদা বাংলাদেশের নিরাপত্তা, জননিরাপত্তা ও জনশৃংখলা রক্ষণাবেক্ষণের কাজে বিঘœ করেছেন। তিনি ক্ষতিকর কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ভীতি ও আতংক সৃষ্টি করেছেন। তিনি রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতিকর কর্মকাণ্ডসহ বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার জন্য ক্ষতিকর কাজে লিপ্ত রয়েছেন।
শুনানিতে এ্যাডভোকেট সিগমা হুদা বলেন, ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে ঢালাও অভিযোগে বেআইনি আটকাদেশ দেওয়া হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটকাদেশ দেওয়া যায়না। তাকে আটকাদেশের সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি।
তিনি আরো বলেন, নাজমুল হুদা পালিয়ে বেড়াননি, তবুও বাসভবনের বিদ্যুৎ সংযোগ কেটে চার ট্রাক নিরাপত্তাকর্মী নিয়ে ‘গেস্টাপো’ স্টাইলে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিএনপির একজন জনপ্রিয় নেতা। তাকে এভাবে গ্রেপ্তার ও আটকাদেশ দেওয়া বেআইনি হয়েছে।
