২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আটকাদেশের মেয়াদ শেষের আগেই নেতাদের বিচার শুরু হবে’

যৌথ বাহিনীর আটক করা  রাজনীতিবিদদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 02:30 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বুধবার দুপুরে আইন উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন আইন মন্ত্রনালয়ে নিজ কক্ষে  নফহবংি২৪.পড়স কে বলেন,“আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই এই মামলার বিচারকাজ শুরু হবে।”

রাজনীতিবিদদের গ্রেপ্তার করার কারণ জানতে চেয়ে সরকারের কাছে দেওয়া আদালতের নোটিশ সম্পর্কে আইন উপদেষ্টা বলেন,“কারণ দর্শানো নোটিশের জবাব আদালতেই দেওয়া হবে।”

দেশ এখন সংকটময় মুহূর্ত অতিক্রম করছে উল্লেখ করে উপদেষ্টা মইনুল হোসেন বলেন,“সংকটময় পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। এসময় কিছু জরুরি কাজ করতে হয়। এজন্য পুরো জাতির সহযোগিতা প্রয়োজন।”

তিনি বলেন, “শাসনতন্ত্র অনুযায়ী দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় আমাদের সবাইকে বিশেষ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

দুর্নীতি দমন কমিশনের আইনে কিছু বিষয়ে সংশোধনী আনা হবে বলে জানান আইন উপদেষ্টা। নতুন আইনে বিধি জারি এবং অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি এবং ব্যাংক একাউন্ট অকার্যকর করে দেওয়ার মত আইন থাকতে পারে।

উপদেষ্টা মইনুল হোসেন আরও জানান, কিছু বিশেষ আদালতকে সুনির্দিষ্ট করে দেওয়া যেতে পারে যেখানে শুধু দুনীর্তি সংক্রান্ত মামলার বিচারকাজ সাড়ে তিনমাসের মধ্যে নিষ্পত্তি করা হবে।