৮টি সেনানিবাস কর্মকর্তা ও একটি সামরিক সম্পত্তি কর্মকর্তার পদ শূন্য
দেশের ১৫টি সেনানিবাসের আটটিতে সেনানিবাস নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সামরিক ভূ-সম্পত্তি প্রশাসন দপ্তরের একটি সামরিক সম্পত্তি কর্মকর্তার (এমইও) পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপ-সচিব পদমর্যাদার একটি সামরিক সম্পত্তি কর্মকর্তা (এমইও) এবং সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৮টি সিইও পদ পূরণে সেনা অধিদপ্তরের পক্ষ থেকে সংস্থাপন মন্ত্রণালয়ে তাগাদা দেওয়া হয়েছে।
গত ৮ জানুয়ারি ও ২৮ জানুয়ারি এ ব্যাপারে সংস্থাপন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে সংস্থাপন সচিব আবদুস সালাম খান সোমবার নফহবংি২৪.পড়স- কে জানান, বিষয়টি তারও জানা রয়েছে। অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি দিয়ে পদগুলো পূরণের কথা জানানো হয়েছে।
তিনি বলেন,“ বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।”
সেনা অধিদপ্তরের পরিচালক ফারুক আহমেদ প্রথমে গত ৮ জানুয়ারি এক চিঠিতে সংস্থাপন মন্ত্রণালয়কে বিষয়টি জানান। এতে কোন ব্যবস্থা না হওয়ায় ২৮ জানুয়ারি আবারো চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ডের মধ্যে আটটি বোর্ডেই ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ দীর্ঘদিন ধরে শুণ্য রয়েছে। ক্যান্টনমেন্ট বোর্ডগুলো হচ্ছে- যশোর, জালালাবাদ, বগুড়া, রাজশাহী, সৈয়দপুর, কাদিরাবাদ, ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাস এবং জাহানাবাদ সেনানিবাস।
এছাড়া বগুড়া সেনানিবাসে অবস্থিত সামরিক ভূ-সম্পত্তি প্রশাসন দপ্তর, নর্দার্ন সার্কেলের সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের পদটিও শূন্য রয়েছে। এ পদে কোন প্রশাসক না থাকায় প্রতিরক্ষা বিভাগীয় জমি সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ বিঘিœত হচ্ছে বলে চিঠিতে জানানো হয়েছে।
