অসুস্থ সাবেক সাংসদকে দেখতে যান শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম জাতীয় সংসদের সদস্য ডা. কাজী আবু ইউসুফকে দেখতে যান।
কাজী আবু ইউসুফ ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বিশিষ্ট চিকিৎসক ওমর ফারুক ও দীন মোহাম্মদের তত্ত্বাবধানে রয়েছেন। শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
শেখ হাসিনার সঙ্গে এসময় ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
