নারায়ণগঞ্জের তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবশেষে এজাহার গ্রহণ
অবশেষে সোমবার বিকেলে ১৫ লাখ টাকা ঘুষ গ্রহণকারী তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে র্যাবের দায়ের করা অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করেছে ফতুল্লা থানা পুলিশ ।
র্যাবের উপ--সহকারি পরিচালক আবু সাদেক বাদী হয়ে ৩১ জানুয়ারি রাতে ফতুল্লা থানায় অভিযোগ করলে পুলিশ সেসময় তা এজাহার হিসেবে গ্রহণ করেনি। প্রাথমিকভাবে জিডি হিসেবে নথিভুক্ত অভিযোগটি চারদিন পর এজাহার হিসেবে নেওয়া হলো।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করীম নফহবংি২৪.পড়স -- কে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরপরই এজাহার গ্রহণ করা হয়েছে। তবে এর তদন্ত করবে দুদক।
এজাহারে ঘুষ গ্রহণ এবং প্রদানের অভিযোগে আসামী করা হয়েছে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উল ইসলাম, এসআই এনামুল হক, এসআই মিরাজ আল মাহমুদ, আবুল খায়ের গ্র“পের শিল্প প্রতিষ্ঠান শাহ সিমেন্ট কারখানার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও জাকির হোসেনকে।
এজাহারে বলা হয়েছে, ২৯ জানুয়ারি রাতে জেলা প্রশাসক ফতুল্লার আলীগঞ্জে বুড়িগঙ্গার তীরে একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মেশানো গম আটক করেন। আফসার অয়েল মিলের গুদাম ভাড়া নিয়ে আবুল খায়ের গ্র“প এই গম মজুদ করেছিল। আবুল খায়ের গ্র“পের সহযোগী প্রতিষ্ঠান স্মাইল ফুড প্রোডাক্টস ৫ টি কার্গোতে করে চট্টগ্রাম থেকে গম এনে খালাস করছিল ফতুল্লার গুদামে। আবুল খায়ের কোম্পানি এ গুদামে ভাল গমের সঙ্গে ভেজাল, পচা, বিশেষ করে গো-- খাদ্য হিসেবে আমদানি করা গম মিশিয়ে বিভিন্ন আটা ও ময়দার মিলে সরবরাহ করতো।
সাড়ে ১৯ কোটি টাকার এ গম আটকের ঘটনায় ফতুল্লা থানার এসআই মিরাজ আল মাহমুদ বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলা থেকে আবুল খায়ের গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরীর নাম বাদ এবং মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গোপন সমঝোতা হয় ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উল ইসলামের সঙ্গে। সেই অনুযায়ী ৩০ জানুয়ারি বিকেলে আবুল খায়ের গ্র“পের দুই কর্মকর্তা ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে ফতুল্লা থানায় এসে এসআই এনামুল হক ও এসআই মিরাজ আল মাহমুদের কাছে হস্তান্তর করেন।
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এবং র্যাবের গোয়েন্দা সংস্থা এ খবর জানতে পেরে ঘুষের টাকা লেনদেনের সময় এসআই এনামুল হক, এসআই মিরাজ এবং আবুল খায়ের গ্র“পের দুই কর্মকর্তাকে আটক করে। ঘুষ হিসেবে নেওয়া ১৫ লাখ টাকাও এ সময় পুলিশের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে আটক করা হয় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মাজহারুল করিম জানান, র্যাবের দায়ের করা অভিযোগটি বাংলাদেশ দণ্ডবিধির ১৬১, ১৬২(ক) ধারা, দুর্নীতি দমন আইন ১৯৪৭ এর অধীন (২) ধারায় রেকর্ড করা হয়েছে।
১৫ লাখ টাকা ঘুষ লেনদেনের সময় সেনাবাহিনী ও র্যাবের হাতে ধরা পড়া তিন পুলিশ কর্মকর্তা এবং আবুল খায়ের গ্র“পের দুই কর্মকর্তা বর্তমানে জেলা কারাগারে আটক রয়েছেন।
