২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কমিশনারদের কাজই বলবে তারা নিরপেক্ষ কী না : আ. লীগ

প্রধান নির্বাচন কমিশনার পদে এ টি এম শামসুল হুদা এবং কমিশনার পদে মুহাম্মদ ছহুল হোসেইনের নিয়োগকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 06:10 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নফহবংি২৪.পড়স কে বলেছেন,“ আমরা এই নিয়োগ স্বাগত জানাই। তবে আমরা তাদের কাজের দিকেও তাকিয়ে আছি। তাদের কাজই প্রমাণ করবে তারা নিরপেক্ষ কি না।”

তিনি বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের পর অবিলম্বে একটা সুষ্ঠু ভোটার তালিকা দরকার যাতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের আশ্বাস অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ওবায়দুল কাদের বলেন, “নির্বাচন কমিশনের খোলনলচে পাল্টে ফেলা দরকার। ৩৪৫ জন নির্বাচনী কর্মকর্তাকেও অপসারণ করতে হবে।”