২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়েন্টাল ব্যাংকের আরও ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ওরিয়েন্টাল ব্যাংকের বংশাল শাখার তিন কর্মকর্তা ও ছয় গ্রাহকের বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

মামলায় অভিযুক্তরা হলেন, ওরিয়েন্টাল ব্যাংকের বংশাল শাখার ভাইস প্রেসিডেন্ট এ এন এস আশিকুর রহমান, সহকারী ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদ হাসান, অফিসার তৌহিদ খন্দকার, গ্রাহক-- ব্যবসায়ী লতিফ শিকদার, ওসমান গাজী, চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, আবুল মনসুর, ফরিদ উদ্দিন ও মনির উদ্দিন খান।

মামলার আরজিতে বলা হয়, শিকদার করপোরেশন, গাজী এন্টারপ্রাইজ, ব্রাদার্স সিন্ডিকেট ও ফ্যাশন বাংলা নামের চারটি প্রতিষ্ঠান ও একটি ব্যক্তিগত একাউন্টের বিপরীতে অভিযুক্তরা ক্রেডিট ভাউচারের মাধ্যমে গত বছরের ফেব্র“য়ারি মাসে ১৫ কোটি টাকা তুলে আত্মসাত করেন।

শুনানির পর ম্যাজিস্ট্রেট একে এম আবদুল্লাহ হেল বাকী সিআইডির বিশেষ পুলিশ সুপারকে অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, এর আগে জানুয়ারির ২১ তারিখে একই ব্যাংকের কারওয়ান বাজার শাখার চার কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন ভূয়া একাউন্ট দেখিয়ে মোট ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন তেজগাঁ থানায় মামলা করে।

ওরিয়েন্টাল ব্যাংক বংশাল শাখার ভাইস প্রেসিডেন্ট এ কে এম আবদুল হাকিম দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/৪৬৫/৪৬৮/৪৭১/১০৯/৩৪ ধারায় মামলা দুটি দায়ের করেন।