গ্রেপ্তার করলে তো অস্বাভাবিক কিছু না: মওদুদ
‘গ্রেপ্তার করলে তো অস্বাভাবিক কিছু না’-- নিজের গ্রেপ্তারের গুজব পুরো ঢাকায় ছড়িয়ে যাওয়ার পর যোগাযোগ করা হলে এ মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ।
রোববার দুপুর ৩ টা ১০ মিনিটে তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, “কেউ হয়তো ইচ্ছা করেই আমার গ্রেপ্তারের গুজব ছড়িয়েছে। আমিও সকাল থেকে তোফায়েলের গ্রেপ্তারের খবর শুনেছি। শুনেছি শেখ হাসিনাকেও আটক করা হয়েছে।”
গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করতে হবে কিনা এ প্রশ্নের জবাবে মওদুদ পাল্টা প্রশ্ন করেন, “এ প্রশ্ন আমাকে করছেন কেন ? এটা তো সংবিধানেই লেখা আছে।”
এখন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কেন আদালতে হাজির করা হচ্ছে না? এ প্রশ্নটি তোলার জন্য সাবেক আইনমন্ত্রী নফহবংি২৪.পড়স এর মাধ্যমে সাংবাদিকদের কাছে আহ্বান জানান।
