২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে কেটে গেছে কুয়াশা

দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের ফলে সারাদেশে কুয়াশার ভাব কেটে গিয়ে আবহাওয়ায় পরিবর্তন এসেছে। পশ্চিমা লঘুচাপের প্রভাব এবং পূবালী বাতাসের মিশেলে বুধবার থেকে হঠাৎ করে যে ঘন কুয়াশা পড়তে শুরু করেছিল তা অনেকটাই কেটে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 01:40 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

অন্যান্য দিনের মতো সাত সকালে সূর্যের মুখ দেখা না গেলেও কুয়াশা না থাকায় বেশ জ্বলজ্বলে একটা দিনের অপেক্ষাই করছিল রাজধানীবাসী। হতাশ হতে হয়নি তাদের। তবে রোদের সঙ্গে বাতাস তার অবস্থান জানিয়ে গেছে ভালোই।

রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা রোবায়েত কবির নফহবংি২৪.পড়স -- কে জানিয়েছেন, শনিবার যশোর, বরিশাল মংলা, খুলনা এবং ফরিদপুর ছাড়াও দেশের অনেক স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে কুয়াশা কেটে গেছে এবং পশ্চিমা লঘু চাপের প্রভাব অনেকটাই দুর্বল হয়ে গেছে। তবে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে বলে জানান তিনি।

রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে শনিবার দুপুর পর্যন্ত যেসব আন্তর্জাতিক ফ্লাইট বিভিন্ন দেশে রওনা দেওয়ার অপেক্ষা করছিল তার সবগুলোই শনিবার রাত ৯টা থেকে যাত্রা শুরু করেছে। একইসঙ্গে নির্ধারিত সময়ে দেশে ফিরতে না পারা বিমানগুলো শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত প্রতিটিই নিরাপদে বিমানবন্দরে অবতরণ করেছে।

বিআইডব্লি¬উটিসি এর টার্মিনাল অফিসে যোগাযোগ করে জানা গেছে, শনিবার রাত থেকেই সবধরনের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সদরঘাট বিআইডব্লি¬উটিএ অফিস জানিয়েছে, দক্ষিণাঞ্চল এবং দেশের অন্যান্য অঞ্চলের সব লঞ্চ সকাল ৬ টার মধ্যেই পৌঁছেছে।

রেলওয়ে অনুসন্ধান বিভাগ থেকে জানা গেছে, রেল চলাচলও শনিবার রাত থেকে স্বাভাবিক হয়ে গেছে।