বিটিভি খেলা দেখাচ্ছে না
অন্যবার বাংলাদেশ দল দেশের বাইরে কোনো সিরিজ খেলতে গেলে তা সম্প্রচারে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উদ্যোগের কথা শোনা যায়।
কখনো তারা সফল হয়, কখনোবা ব্যর্থ। তবে এবার বাংলাদেশ --- জিম্বাবুয়ে সিরিজ দেখাতে না পারার ক্ষেত্রে নিজেদের কোনো ব্যর্থতাই দেখছেন না রাষ্ট্র নিয়ন্ত্রিত এই টেলিভিশনের ম্যানেজার (ফরেন পারচেজ) সোহরাব সরকার,“আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু এ সিরিজ কিছুতেই দেখানো সম্ভব নয়। কারণ এর ইন্টারন্যাশনাল ফিড পাওয়া যাচ্ছে না। সম্ভবত জিম্বাবুয়ের কোনো স্থানীয় চ্যানেল এটা দেখাচ্ছে। আমরা যেমন স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ম্যাচ দেখিয়েছিলাম, তেমন আর কী। এধরনের সম্প্রচারের আন্তর্জাতিক ফিড সহজলভ্য নয়।”
