২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ দাবির অভিযোগে চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্টকে পুলিশে সোপর্দ

নগরীর অলংকার মোড়ে বাস থামিয়ে চালকের কাছে ঘুষ দাবির অভিযোগে এক ট্রাফিক সার্জেন্টকে সেনাবাহিনীর সদস্যরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ অবশ্য দাবি করেছে,  ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে এ ঘটনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 10:04 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সেনা সূত্র জানায়, শনিবার দুপুরে অলংকার মোড়ে বাঁধন সিটি সার্ভিসের একটি বাস থামিয়ে চালকের  কাগজপত্র পরীক্ষা করেন ট্রাফিক সার্জেন্ট সাইফুল্লাহ। এক পর্যায়ে তিনি চালককে পাশের একটি চায়ের দোকানে নিয়ে ৩০০ টাকা ঘুষ চান।  সেনাসদস্যরা এসময় ট্রাফিক সার্জেন্টকে আটক করে এসি ট্রাফিক ইলতুৎমিসের কাছে হস্তান্তর করেন। 

তবে ডিসি ট্রাফিক আবু সুফিয়ান নফহবংি২৪.পড়স কে বলেন, “বিষয়টি ছিল উভয়পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি। আসলে ওই সার্জেন্ট গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিলেন। সেনাবাহিনীর কর্মকর্তারা দূর থেকে মনে করেছেন তিনি টাকা নিচ্ছেন।”

আবু সুফিয়ান আরো বলেন, “আমরা ওই চালককে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছি। পুলিশ সার্জেন্ট  টাকা দাবি কিংবা কোনো চাপ প্রয়োগ করেনি বলে সে আমাদের জানিয়েছে।”

অন্যদিকে, ট্রাফিক সার্জেন্ট সাইফুল্লাহ তাকে আটক কিংবা সেনাবাহিনীর সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কথা অস্বীকার করেছেন।