ঘন কুয়াশায় মুন্সীগঞ্জ ও চাঁদপুরে নৌপথে চলাচল বিঘ্নিত
ঘন কুয়াশার কারণে মাওয়া--কাওরাকান্দি ফেরি রুটে শনিবার সকাল ১০টা পর্যন্ত ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
এই সময় পদ্মার বুকে কিশোরী, ঢাকা ও করবী নামে তিনটি ফেরিতে কয়েকশ যাত্রীসহ অনেক যান আটকা পড়ে ছিল। চাঁদপুরেও নৌযান চলাচল বিঘিœত হওয়ার খবর পাওয়া গেছে।
বিআইডব্লিউটিসির উদ্ধৃতি দিয়ে নফহবংি২৪.পড়স এর মুন্সীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হয়। সকাল ১০টার পরে ফেরি চলাচল স্বাভাবিক হলে মাওয়া প্রান্তে যানজট অনেকটা কমে আসে তবে অপর প্রান্ত কাওরাকান্দিতে তীব্র যানজট তখনও লেগেছিল।
এ ছাড়া সদরের মুক্তারপুরের ফেরি চলাচলও বিঘিœত হয়েছে। মুন্সীগঞ্জের পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীতে ১৯টি বড় লঞ্চ ও বহু নৌযান আটকা পড়ে আছে বলে জানা গেছে।
এদিকে, চাঁদপুর নৌ-বন্দরের ট্রাফিক ইনসপেক্টর মোঃ জানিয়েছেন, ঘনকুয়াশার কারণে স্টিমার পিএস লেপছা নির্ধারিত সময়ের ১২ ঘণ্টা পর চাঁদপুর এসে পৌঁছায়। এ ছাড়াও অনেক দেরিতে এসে পৌঁছায় চমক-১, সাইদুত, তরিকা-৭, খেয়াপার, অগ্রদূত প্লাস, পারাবত-১, জামাল-১, পয়াসারহাট, নাবিক, কোকো-৩, টিপু-৬, জামাল-২, হিমালয়, টিপু-৪, মর্নিংসান-১, টিপু-১, মানসি-৪, জাহিদ-৩, সাদিয়া-১সহ প্রায় অর্ধশতাধিক লঞ্চ।
চাঁদপুর বড়স্টেশনের মাস্টার আবু জাফর জানান, ঘনকুয়াশার কারণে লঞ্চ ও স্টিমার ঘাটে পৌঁছাতে দেরি হওয়ায় অনেক ট্রেন যাত্রী ভোরে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া মেঘনা ট্রেনটিতে উঠতে পারেননি।
