সন্ত্রাসবাদ দমনে চুক্তি করবে বিমসটেক দেশগুলো
সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে এ বছরের দ্বিতীয়ার্ধে দিল্লিতে অনুষ্ঠেয় দ্বিতীয় বিমসটেক শীর্ষ সম্মেলনে একটি চুক্তি সই করতে যাচ্ছে জোটের দেশগুলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রগুলো নফহবংি২৪.পড়স--কে জানিয়েছে, সন্ত্রাসবাদ ও আন্তঃসীমান্ত অপরাধমূলক তৎপরতা বন্ধে চুক্তি সই করতে জোটের সদস্য দেশগুলো নীতিগতভাবে একমত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদী কর্মকা-ে অর্থায়ন ও মাদক পাচার বন্ধে ব্যাপক পরিসরে একটি পূর্ণাঙ্গ চুক্তি হবে নাকি তিনটি আলাদা চুক্তি সই হবে-- সেটি সদস্য দেশগুলো খতিয়ে দেখছে।”
তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত বিমসটেকের একটি বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে এ বিষয়টি প্রাধান্য পেয়েছে। গত ১৬ ও ১৭ জানুয়ারি মিয়ানমারের নতুন রাজধানী নে পি ততে জোটের সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় সীমান্ত অপরাধ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দুদিনের ওই বৈঠকে, সন্ত্রাসবাদ দমনে চুক্তি সইয়ের পাশাপাশি অপরাধমূলক কর্মকা-ে পারষ্পরিক সহযোগিতার লক্ষ্যে আইনি সহায়তার ব্যাপারে একটি খসড়া চুক্তি এবং সীমান্ত এলাকায় লিয়াজোঁ অফিস খোলার বিষয়ে আলোচনা হয়েছে।
মিয়ানমারের বৈঠকে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ চুক্তির পরিবর্তে তিনটি আলাদা চুক্তির বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে। এক্ষেত্রে কয়েকটি দেশের সমর্থনও পেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন “বাংলাদেশের দেওয়া প্রস্তাব এ অঞ্চলের জন্য যথেষ্ট ফলপ্রসু বলে তারা মত দিয়েছে।”
