পাবনায় ১৩ দোকান পুড়ে ছাই
পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাজারে শুক্রবার রাতে আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে জানায় দমকল বাহিনী।
দমকল বাহিনী পাবনার সহকারী পরিচালক আব্দুল হাই জানান, রাত সাড়ে ৯ টার দিকে নাজিরগঞ্জ বাজারের একটি দোকানে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
পাবনা ও বেড়া থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আব্দুল হাই।
