২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে জমির দখল নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ৪

 সাভারের টেংগুড়ী এলাকায় কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে একটি পক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় পুলিশকেও ধাওয়া করে। পরে রামদাসহ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 03:34 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

পুলিশ জানায়, টেংগুড়ী এলাকার গোহাইলবাড়ী মৌজার সাড়ে ১১ শতাংশ জমি নিয়ে ইদ্রিস আলী ও হামেদ আলীর বিরোধ ছিল। এক পর্যায়ে ইদ্রিস আলী সিনিয়র সহকারী জজ আদালতে ২০০৬ সালের ৬ জুন একটি মামলা (নং-২৫৯/০৬) দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য আশুলিয়া থানা পুলিশকে নির্দেশ দেয়। একইসঙ্গে জমি দখলের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকাল ১০টার দিকে হামেদ আলীর লোকজন জমি দখল করতে গেলে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামেদ আলীর লোকজন রামদা নিয়ে তাদেরও ধাওয়া করে। এ সময় রামদাসহ কোরবান আলী (৪৫), শাহাদৎ হোসেন (৩৫), সুরুজ মিয়া (২৪) ও জাহাঙ্গীর আলমকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার এস আই ইকবাল হোসেন নফহবংি২৪.পড়সকে বলেন, “রামদা নিয়ে আমাদের ধাওয়া করা হলে এলাকাবাসীর সহায়তায় একটি বড় রামদাসহ চারজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।”

থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় উত্তেজনা রয়েছে।