২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার সঙ্গে পিনাকরঞ্জনের বৈঠক

ভারতীয় রাষ্ট্রদূত পিনাকরঞ্জন চক্রবর্তী শুক্রবার বিকেলে সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বিকেল ৪টায় শুরু হয়ে বৈঠক চলে  সোয়া এক ঘণ্টা।.

বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, “আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

পরে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। জনগণের প্রত্যাশা, সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ।