২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে ট্রলারডুবি, নিখোঁজ ২৭

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে সোমবার রাতে একটি ট্রলারডুবির ঘটনায় অন্তত ২৭ জন নিখোঁজ রয়েছে। ট্রলারের আরোহী ৪০ জন শ্রমিকের মধ্যে ১৩ জনকে উদ্ধার করেছে এলাকাবাসী। জেলা প্রশাসক মনির উদ্দিন ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাটি বোঝাই ট্রলারটি বক্তাবলি যাচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছে মেঘনা ও ধলেশ্বরীর মোহনায় পৌঁছানোর পর এমভি বন্ধন নামের একটি তিন তলা লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনার পর লঞ্চটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 05:46 PM

Updated : 26 Apr 2022, 03:06 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)