২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

চট্টগ্রামে অস্ত্র মামলায় দুই ছিনতাইকারীকে যাবজ্জীবন এবং অপর একজনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম অস্ত্র রাখার দায়ে তাদের এই দণ্ড দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 02:08 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অস্ত্র মামলায় দুই ছিনতাইকারীকে যাবজ্জীবন এবং অপর একজনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম অস্ত্র রাখার দায়ে তাদের এই দণ্ড দেন। অপর এক আসামিকে খালাস দেয়া হয়। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- মোহাম্মদ ইউনূস (২৭) ও মোহাম্মদ আজগর (২৬)। দশ বছরের সাজাপ্রাপ্ত অপর আসামি হলেন- মোহাম্মদ আফসার (২৫)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাইফুল ইসলামকে খালাস দেয়া হয়েছে। চারজনই বর্তমানে কারাগারে আটক আছেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ১৯০৮ সালের অস্ত্র আইনে দুইজনকে যাবজ্জীবন ও অপরজনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি জানান, ১০ জনে সাক্ষ্য নেয়ার পর আদালত এ রায় দেয়। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জিয়াউর রহমান। মামলার এজাহারে জানা যায়, ২০০৭ সালের ১৪ ফেব্র"য়ারি সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন জাতিসংঘ পার্কের সামনে ছিনতাই করে পালানোর সময় একটি দেশি এলজি, একটি এক নলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান সিদ্দীকী তাদের বিরুদ্ধে ওইদিন অস্ত্র আইনে একটি মামলা করেন। ২৮ ফেব্র"য়ারি তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯৫২ ঘ.