২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে পৌর কমিশনারসহ ২ জন আটক

একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-১১-৪৮৬৩) ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় চাটখিল পৌরসভার কমিশনার আবদুল কুদ্দুস (৪৫) ও চালক জাহাঙ্গীরকে (৩৫) আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে তাদের গাড়িসহ আটক করে সোনাইমুড়ি থানার পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 09:41 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

নোয়াখালী, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-১১-৪৮৬৩) ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় চাটখিল পৌরসভার কমিশনার আবদুল কুদ্দুস (৪৫) ও চালক জাহাঙ্গীরকে (৩৫) আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে তাদের গাড়িসহ আটক করে সোনাইমুড়ি থানার পুলিশ। পুলিশ এ সময় ছিনতাইয়ে ব্যবহার করা একটি ট্যাক্সি ক্যাবও (ঢাকা মেট্টো-ক-১১-৪২০৩) আটক করে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, কমিশনারের নেতৃত্বে ছিনতাইকারীরা সোনাইমুড়ির জয়াগ এলাকার জেলে পাড়ার নুর মোহাম্মদের বাড়ি থেকে তার মাইক্রোবাসটি ছিনতাই করে নিয়ে যাবার সময় বাড়ির লোকজন টের পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশকে জানায়। পুলিশ তাদের ধাওয়া করে দাগন ভুইয়ার দরবেশের হাট থেকে গাড়িসহ আটক করে। এ সময় অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৭ ঘ.