ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ওজায়ের ফারুককে সোমবার নোয়াখালীর চাটখিলে দাফন করা হয়েছে।
তার কুলখানি মঙ্গলবার চাটখিলের গ্রামের বাড়িতে এবং বৃহস্পতিবার বাদ আসর ঢাকায় মরহুমের লেক সাকার্সের (১/বি লেক সাকার্স) বাসায় অনুষ্ঠিত হবে।
রোববার হৃদরোগে আক্রান্ত ৬৩ বছর বয়সে অ্যাডভোকেট ওজায়ের ফারুক মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক ও মেয়ে নুসরাত ফারুকসহ অসংখ্য আত
bdnews24