২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থার্টিফার্স্ট নাইটকে ঘিরে প্রাণ ফিরে পেতে চায় কুয়াকাটা সৈকত

থার্টিফার্স্ট নাইট এর আনন্দ আয়োজনকে ঘিরে আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। ব্যবসায়ীরা আশা করছেন, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের পর থার্টিফার্স্ট নাইটের এই উৎসব ফিরিয়ে দেবে পর্যটন কেন্দ্র কুয়াকাটার হারানো চাঞ্চল্য। এজন্য তারা নতুন উদ্যমে শুরু করেছেন তাদের প্রতিষ্ঠানের ধোয়া মোছা সাজ সজ্জার কাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 10:11 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

পটুয়াখালী, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থার্টিফার্স্ট নাইট এর আনন্দ আয়োজনকে ঘিরে আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। ব্যবসায়ীরা আশা করছেন, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের পর থার্টিফার্স্ট নাইটের এই উৎসব ফিরিয়ে দেবে পর্যটন কেন্দ্র কুয়াকাটার হারানো চাঞ্চল্য। এজন্য তারা নতুন উদ্যমে শুরু করেছেন তাদের প্রতিষ্ঠানের ধোয়া মোছা সাজ সজ্জার কাজ। ১৫ নভেম্বর ঘুর্ণিঝড় সিডরের ভয়াল থাবায় লণ্ডভণ্ড হয়ে যায় কুয়াকাটায় গড়ে ওঠা নান্দনিক স্থাপনাগুলো। বিধ্বস্ত হয় সৈকতে গড়ে ওঠা শামুক ও ঝিনুক মার্কেট। সৈকত জুড়ে স্বাভাবিক মুখরতা এখনও ফেরেনি। ব্যবসায়ী ক্ষতি কাটিয়ে উঠে ভালভাবে ব্যবসা শুরু করতে পারেননি। স্থানীয়দের জীবনযাত্রা এখনও স্বাভাবিক হয়ে আসেনি। এখনও জেলেরা জাল, নৌকা তৈরি করে মাছ ধরা শুরু করতে পারেননি। কুয়াকাটা হোটেলের স্বত্বাধিকারী রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিডর আঘাত হানার সেই কালোরাতে ধংস হয়ে গেছে সৈকত জুড়ে গড়ে ওঠা পর্যটন মার্কেট। দু'শো থেকে আড়াইশ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে গেছে শামুক, ঝিনুক, পোষাক, খেলনা, খাবার হোটেলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তিনি জানান, ব্যবসায়ীরা ঋণ করাসহ পূঁজির সবটুকু দিয়ে গড়ে তুলেছিলেন তাদের ব্যবসা। সিডরের ধ্বংসযজ্ঞের পর এখনও নতুন করে পুরোপুরিভাবে ব্যবসায়ী কার্যক্রম শুরু করতে পারেননি তারা। ব্যবসায়ীরা জানান, ঘূর্ণিঝড়ে তাদের অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। সমুদ্র সৈকত কুয়াকাটাকে ঘিরে আবার তারা বাঁচার চেষ্টা করছেন। ব্যবসায়ী আবুল কালাম আকন জানান, সরকার বা কোন প্রতিষ্ঠান তাদের সাহায্যে এগিয়ে আসেনি। ধার-দেনা করে তারা আবার ব্যবসা-বাণিজ্য শুরু করেছেন। সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা তাদের জন্য জরুরি হয়ে পড়েছে। ঝিনুক মার্কেটের ব্যবসায়ী খোকন জানান, বিভিন্ন সংস্থা ও ব্যক্তির পক্ষ থেকে তাদের মাঝে কিছু ত্রাণসামগ্রী বিতরণ হয়েছে। ঘর তৈরির জন্য হতদরিদ্ররা সরকারি অনুদানও পেয়েছেন। কিন্তু কুয়াকাটার ব্যবসায়ীরা তেমন কোন সহায়তা পাননি। পর্যটন মোটেল 'হলিডে হোমস' এর মালিক রফিকুল ইসলাম বলেন, "প্রতি বছর এই সময়ে কক্ষ ভাড়ার জন্য মারামারির মত অবস্থা হতো। কিন্তু এ ভরা মৌসুমে আমাদের প্রতিষ্ঠানগুলো প্রায় প্রতি রাতেই ফাঁকা থাকছে।" ব্যবসায়ীরা ধারণা করেছিলেন, ঈদুল আযহার বন্ধ আর বড় দিনের ছুটিতে আবার মুখরিত হবে কুয়াকাটা। পর্যটকদের কোলাহলে কুয়াকাটার প্রাণ জেগে উঠবে। কিন্তু কুয়াকাটা নি