২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের সেই জলপাই গাছটিও বুঝি শোকার্ত

জয়পুরহাট সদরের চক বরকত গ্রামের 'মাদ্রাসাতুল বানাত' এর তিনটি জলপাই গাছই আজ পরিণত। কিন্তু তারা কি জানে যার হাত ধরে এখানে তাদের জীবন বিকশিত হয়েছে বেনজির ভুট্টো নামে সেই মানুষটি আর নেই? ঘাতকের বোমা ও গুলি তার প্রাণ কেড়ে নিয়েছে। ১৯৮৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বাংলাদেশের এ নিভৃত কোণে সফরের ঘটনা জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জয়পুরহাট প্রতিনিধি মোমেন মুনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

জয়পুরহাট, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট সদরের চক বরকত গ্রামের 'মাদ্রাসাতুল বানাত' এর তিনটি জলপাই গাছই আজ পরিণত। কিন্তু তারা কি জানে যার হাত ধরে এখানে তাদের জীবন বিকশিত হয়েছে বেনজির ভুট্টো নামে সেই মানুষটি আর নেই? ঘাতকের বোমা ও গুলি তার প্রাণ কেড়ে নিয়েছে। ১৯৮৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বাংলাদেশের এ নিভৃত কোণে সফরের ঘটনা জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জয়পুরহাট প্রতিনিধি মোমেন মুনি জলপাই গাছগুলোর মতো জয়পুরহাটবাসীও বেনজিরের মৃত্যুতে শোকার্ত ও স্তব্ধ। একদিনের জন্য হলেও তারা প্রিয়দর্শিনী এ বিদেশীকে নেত্রীকে আপন করে পেয়েছিলেন। সময়টা ছিল ১৯৮৯ সালের ২ অক্টোবর। বেনজির ভুট্টো সেদিন বাংলাদেশে পৌঁছেই দুপুরে হেলিকপ্টারে করে চলে আসেন জয়পুরহাটে। বেনজিরের সঙ্গে ছিলেন স্বামী আসিফ জারদারি, বাংলাদেশের তখনকার রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, পাকিস্তানের সেনা কর্মকর্তা লে. জেনারেল ইমতিয়াজ খান, ইমতিয়াজের ছোট ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী ড. রিয়াজ খান। প্রত্যক্ষদর্শী চকবরকত গ্রামের ৬০ বছর বয়সী হোসেন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুলফিকার আলী ভুট্টোর ফাঁসির পর তার মেয়ে প্রবাসী বেনজিরের সঙ্গে জ্যামাইকাতে ড. রিয়াজ খানের সঙ্গে দেখা হয়। ড. রিয়াজ ছিলেন জয়পুরহাটের চক বরকতের পীর মুজিবর রহমান চিশতি আল কাদরীর একজন ভক্ত। তার বাসাতেই মুজিবর রহমান চিশতি'র সঙ্গে বেনজির ভুট্টোর পরিচয় হয়। মুজিবর চিশতির দূর সম্পর্কের ভাগ্নে হোসেন আলী জানান, ওই সময় বেনজির শিগগিরই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বলে পীর ভবিষ্যৎ বাণী ও দোয়া করেন। কয়েক বছর পর প্রধানমন্ত্রী হওয়ার পর বেনজির বাংলাদেশে এসে জয়পুরহাট যান। সেখানে তিনি 'মাদ্রাসাতুল বানাত' নামে একটি মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাদ্রাসা প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারাও রোপন করেন। সফরসঙ্গী ইমতিয়াজ খান ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদও একটি করে চারা লাগান। বেনজির পরে পীরের সঙ্গে একান্ত বৈঠকও করেন। পীর মুজিবুর রহমান চিশতির এতিমখানা ও হাফেজী মাদ্রাসার হাফেজ ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বাবুল হোসেন, হাফেজ রফিকুল ইসলাম ও হাফেজ আসলাম হোসেন বলেন, মাদ্রাসাতুল বানাত এর জন্য বেনজির ভুট্টো ৫০ লাখ টাকা অনুদান হিসাবে দিতে চেয়েছিলেন কিন্তু পীর তা নেননি। মাদ্রাসাতুল বানাত এর ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও এখনও তা প্রতিষ্ঠা হয়নি বলে জানান তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/এসকে/২০৪৬ঘ.