২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে আকাশে উড়বে 'বেস্ট এয়ার'

'বেস্ট এয়ার' নামের নতুন একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থা আসছে জানুয়ারিতে কাজ শুরু করবে। প্রাথমিকভাবে ৭৩৭ বোয়িং উড়োজাহাজের মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'বেস্ট এয়ার' নামের নতুন একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থা আসছে জানুয়ারিতে কাজ শুরু করবে। প্রাথমিকভাবে ৭৩৭ বোয়িং উড়োজাহাজের মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান হায়দার উজ জামান জানান, আগামী ১৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বেস্ট এয়ার। চট্টগ্রাম ছাড়াও সিলেট, কলকাতা, মাদ্রাজ, ব্যাংকক ও চীনের কুনমিং এ যাত্রী পরিবহন করবে প্রতিষ্ঠানটি। বিমানের ভাড়াও সাশ্রয়ী হবে বলে জানান হায়দার উজ জামান। বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬৫৫ ঘ.