২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূর্তি উদ্ধার অভিযান স্থগিত

বিমানবন্দর থেকে চুরি যাওয়া দুটি বিষ্ণুমূর্তির ভগ্নাংশের সন্ধানে বালিয়ারপুরে আবর্জনার স্তুপে উদ্ধার অভিযান আপাতত স্থগিত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তবে ওই এলাকায় ঢাকা সিটি করপোরেশনের কর্মচারিদের খোঁজাখুঁজি ও নজরদারি করতে বলা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 07:59 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিমানবন্দর থেকে চুরি যাওয়া দুটি বিষ্ণুমূর্তির ভগ্নাংশের সন্ধানে বালিয়ারপুরে আবর্জনার স্তুপে উদ্ধার অভিযান আপাতত স্থগিত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তবে ওই এলাকায় ঢাকা সিটি করপোরেশনের কর্মচারিদের খোঁজাখুঁজি ও নজরদারি করতে বলা হয়েছে। (আরও তথ্যসহ) উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তির টুকরোগুলো জাতীয় জাদুঘরের কাছে ফিরিয়ে দিতে পুলিশ শিগগিরই আদালতে আবেদন জানাবে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার কর্মকর্তারা। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্র্নেল গুলজার উদ্দিন আহমেদ শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' শনিবার থেকে আবর্জনার স্তুপে পরিচালিত অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। এখন সেখানে ডিসিসি'র কর্মচারিদের অনুসন্ধান চলছে।'' শুক্রবার র‌্যাবের উদ্ধার অভিযানে হারিয়ে যাওয়া বিষ্ণুমূর্তির ভাঙা ২৭টি টুকরো বালিয়ারপুরের আবর্জনার ভাগাড় থেকে উদ্ধার করা হয়। পরে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ উদ্ধারকৃত মূর্তির ভাঙা টুকরো হারিয়ে যাওয়া বিষ্ণুমূর্তির অংশ বলে সনাক্ত করে। শনিবার সকালে জাদুঘরের ভারপ্রাপ্ত কীপার ড. স্বপন কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' মূর্তির ২৭টি টুকরো বর্তমান থানা হেফাজতে আছে। আমরা শিগগিরই তা জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিতে আবেদন করব। ইতিমধ্যে উদ্ধারকৃত টুকরোগুলো হারিয়ে যাওয়া দুটি বিষ্ণুমূর্তির অংশ বলে আমরা নিশ্চিত হয়েছি।" স্বপন কুমার বিশ্বাস জানান, একটি বিষ্ণুমূর্তির ভাঙা সবগুলো টুকরো পাওয়া গেছে। এই টুকরোগুলো জোড়া লাগানো গেলে বিষ্ণুমূর্তি পূর্ণাঙ্গতা পাবে। তিনি জানান, অপর মূর্তিটির কয়েকটি অংশ পাওয়া গেছে। বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''উদ্ধারকৃত মূর্তির টুকরোগুলো পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে মামলা রয়েছে। টুকরোগুলো জাদুঘরের কাছে ফিরিয়ে দিতে আমরা আদালতের কাছে আবেদন জানাব।'' জাদুঘরের সংরক্ষণ রসায়নবিদ শফিকুল আলম বলেন,'' হারিয়ে যাওয়া বিষ্ণুমূর্তির নকশা ও ছবির সঙ্গে সন্ধান পাওয়া টুকরোগুলো পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে এগুলো হারিয়ে যাওয়া মূর্তিরই অংশ।" প্রথম দফায় গত ২৪ ডিসেম্বর সোমবার গ্রেপ্তারকৃত ১৫ জনের মধ্যে ১৪ জন বর্তমানে ৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হবে। এদের মধ্যে শুধু আমির হামজা এবং পরে গ্রেপ্তারকৃত ৬ জন গত ২৭ ডিসেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শুক্রবার র‌্যাব ও পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরের এক আবর্জনা স্তুপ থেকে টানা দুইদিন খুঁজে হারিয়ে যাওয়া মূর্তির ২৭টি টুকরো উদ্ধার করে। ২১ ডিসেম্বর ঈদের দিন প্রত