ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভালো কিছু করার আকাঙ্খা ব্যক্ত করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত জুনিয়র মিস আমেরিকা নোরা আলী। শুক্রবার ঢাকার র্যাডিসন হোটেলে শিশু সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রের কচি কন্ঠের আসর, কচি কন্ঠের আসর বাংলাদেশ এবং কচি কন্ঠ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নোরা আলী এ ইচ্ছার কথা জানান।
নোরা অনুষ্ঠানে বলেন, "বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত। দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভালো কিছু করতে চাই।"
নোরা জানান, বাংলাদেশে আসার পর তিনি ঘূর্ণিঝড় উপদ্রুত দক্ষিণাঞ্চলের পটুয়াখালী ও বরিশাল এলাকা দেখতে গেছেন। নোরা আলী বলেন, "আমি যুক্তরাষ্ট্রে ফিরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেব।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো: আহসাব উদ্দিন। সভাপতিত্ব করেন সাবেক তথ্যমন্ত্রী ও কচি কন্ঠ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড: মিজানুর রহমান শেলী। এছাড়া আরও বক্তব্য রাখেন কচি কন্ঠের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ, কচি কন্ঠের আসর ইউএসএর ভাইস চেয়ারম্যান জাকিয়া বারী মম, দোলন আহমেদ এবং উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং কচিকন্ঠের ডিরেক্টর নিজাম চৌধুরী।
স
bdnews24